বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় তোলপাড়: দুই ইউনিয়ন অন্য আসনে, মহাসড়ক অবরোধে দক্ষিণবঙ্গ অচল!

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি,:

ভাঙ্গা (ফরিদপুর) – ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার ঘোষণা প্রকাশের প্রতিবাদে শুক্রবার ভাঙ্গায় মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৮টা থেকে ভাঙ্গার ছয়টি স্থানে একযোগে আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। মানববন্ধনে স্থানীয়রা স্লোগান দেন, “নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা ভাঙ্গা।”

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং শান্ত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার গেজেট প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় তোলপাড়: দুই ইউনিয়ন অন্য আসনে, মহাসড়ক অবরোধে দক্ষিণবঙ্গ অচল!

Update Time : ০১:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫