বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত -৯ 

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৯ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আওড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের কমপক্ষে ০৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার সড়াইল গ্রামের মফিদুল খন্দকার (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), জান্নাতুন (০৫), ববিতা (৩০) আব্দুর রশিদ (৫৫), আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০) আতিক(২০), সবুজ(২৫) সহ ০৯জন। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১ জনকে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শেয়ালের কামড়ে কান ছিড়ে যাওয়া সড়াইল গ্রামের আহত মফিদুল খন্দকার বলেন এশার নামাজের সময় আমার।তারপর ছোট ভাইয়ের মেয়ে, আমার চাচাতো ভাইয়ের বউসহ ১০-১২ জনকে কামড় দিয়েছে।

আহত সড়াইল গ্রামের সাবেক কমিশনার আব্দুল আজিজ বলেন, আমি ওযু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে হঠাৎ করে একটি শেয়াল এসে আমার মুখে আচর মেড়ে চলে যায়।

আহত আওড়া গ্রামের সবুজ বলেন, আমি গ্রামে বসে ছিলাম হঠাৎ করে একটি শেয়াল আমাকে আক্রমণ করে।আমার ডান হাতে কামড় মাড়ে। গ্রামের লোক আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক টিকা দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ফাহমিদা আক্তার লিনা জানান, সন্ধ্যার পড়ে শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্ক টিকা এখান থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।তার কানে বেশ বড় ক্ষত হয়েছিল।তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাইয়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত -৯ 

Update Time : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫