
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের ক্ষেতলালে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতলাল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
শনিবার (৭ সেপ্টেম্বর, ২০২৫) অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সরদার লিয়াকত আলী। সভা সঞ্চালনা করেন ক্ষেতলাল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং মানুষের ভোটাধিকার হরণের বিষয়গুলো তুলে ধরে সরকারের তীব্র সমালোচনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা, ক্ষেতলাল থানা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Reporter Name 


















