বাংলাদেশ ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে ইউএনও ও সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ Time View

মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদসহ সদস্য চিত্তরঞ্জন গোস্বামী, নেছার আহমদ নেছার, ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম, মিজানুর রহমান, উওরণ দাশ জয়, জিয়াউর রহমান এবং মো. শুকুর আলী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা, আইন-শৃঙ্খলা ও নাগরিক সেবা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ইউএনও মেরিনা দেবনাথ সাংবাদিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,

“সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের গঠনমূলক সমালোচনা ও সৎ সাংবাদিকতা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখে। প্রশাসন সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত।”

তিনি আরও বলেন, তথ্যপ্রবাহ সহজীকরণ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় পারস্পরিক সহযোগিতা, দায়বদ্ধতা এবং নিয়মিতভাবে এমন মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হওয়া এ সভা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিশ্বম্ভরপুরে ইউএনও ও সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

Update Time : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫