
খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলাতে ইউপিডিএফের সদস্য পরিচয়ে ব্যবসায়ির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে মোঃ রিয়াজ উদ্দিন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাকৃত আসামি দিঘীনালা উপজেলার শান্তিনগর এলাকার মৃত মোঃ মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা , গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঠাকুরছড়া পিটিআই এলাকায় এক ব্যবসায়ির নাম্বার সংগ্রহ করে ফোনে কল দিয়ে নিজেকে ইউপিডিএফ সদস্য পরিচয় দেন রিয়াজ উদ্দিন।তিনি ফোন কলে ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।ইউপিডিএফের কথা শুনে ভয়ে পেয়ে ব্যবসায়ী প্রথমে তার প্রেরিত নগদ নম্বরে চার হাজার টাকা পাঠান। বাকি টাকা দাবির বিষয়ে সন্দেহ হয়ে ব্যবসায়ী বিষয়টি গোপনীয় রেখেই খতিয়ে দেখেন।
জানা যায়, প্রেরনকৃত টাকা খাগড়াছড়ির পানখাইয়া পাড়া এলাকার মোঃ সৈকত নামে এক ব্যক্তির নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে।ব্যবসায়ী ও-ই নাম্বারে ফোন কলে যোগাযোগ করলে তিনি সৈকতে নামে পরিচয় দেন। তিনি জানান, ঘটনার সঙ্গে রিয়াজ উদ্দিন জড়িত।এ সূত্র ধরে স্থানীয়দের সহায়তায় গত ৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি খেজুর বাগান মসজিদের সামনে থেকে রিয়াজ উদ্দিনকে আটক করে। তবে তার সহযোগী সৈকত পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ উদ্দিন প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে ইউপিডিএফ পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আটক রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আইনের বিধি মোতাবেক সদর থানায় মামলা নং-০২, জিআর-৮০, ধারা ৩৮৫/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Reporter Name 






















