
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ,কে এম আবুল কাশেম:
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তাঁর উপস্থিতিতে হুমায়ুন কবির-রোজি কবির ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত চাইল্ড কেয়ার কর্ণার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেয়র ফিজিওথেরাপি সেন্টারে রোগীদের সেবায় অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এ ছালাম। অনুষ্ঠান পরিচালনা করেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাহউদ্দিন, জিয়াউল হক সোহেল, মো. মেহেদী হাসান রায়হান, সালাহউদ্দিন সাহেদ, ডা. ফারহানাজ মাবুদ সিলভী, মো. এনামুল হক, ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আকন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদ।
এছাড়া সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 






















