
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র গত ০৬ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের পরিচালক মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ধনপুর ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য মোঃ ইউনুছ আলী, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ বুরহান উদ্দিন, ধনপুর বাজার সেক্রেটারি মোঃ আল আমিন, এবং আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হেলাল উদ্দিন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে নামজারি আবেদন, খতিয়ান উত্তোলন, ভূমি খাজনা পরিশোধসহ মোট ১৩টি সেবা পাওয়া যাবে। এতে করে গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে কৃষক ও জমির মালিকদের আর কোনো দালালের কাছে যেতে হবে না। সরকার নির্ধারিত খরচে সরাসরি আবেদন করে সহজে সেবা গ্রহণ করা যাবে।
উদ্যোক্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, “ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ কেন্দ্র কাজ করবে। আমরা চাই, সবাই স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাক।”
একই দিনে তাঁর নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত শ্যামল যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছাত্রছাত্রীদের মাঝে কম্পিউটার দক্ষতা সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রযুক্তির গুরুত্ব, তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
Reporter Name 


















