
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
খেলাফত মজলিসের তৃণমূল প্রতিনিধি সম্মেলন আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কানাইঘাট বাজারস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘সিলেটের সবচেয়ে অবহেলিত জনপদ জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন, সর্বক্ষেত্রে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন ও সংসদে ইসলামের পক্ষে জোরালো ভূমিকা পালনের জন্য সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসানের কোন বিকল্প নেই।খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি ও সিলেট-৫ আসনের নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: এএ তাওসীফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সহ সভাপতি মাওলানা আবদুস সালাম, জেলা শাখার উপদেষ্টা শায়খ মাওলানা নূরুল ইসলাম, সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান।খেলাফত মজলিসের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী, জকিগঞ্জ পৌর শাখা সভাপতি মাওলানা আবদুস সালাম, কানাইঘাট পৌর শাখার সভাপতি মাওলানা আবদুর রহমান, জকিগঞ্জ উপজেলা সহ সভাপতি শায়খ মাওলানা আবদুল জলীল, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস, জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম,সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, কানাইঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ যাকারিয়া, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম,সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজারসহ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। তৃণমূল প্রতিনিধি সভায় বক্তারা বলেন,মহান রাব্বুল আলামীন আবাবিলের ন্যায় একদল ছাত্রকে দিয়ে আমাদের ঘাড় থেকে এক জগদ্দল পাথর সরিয়েছেন। কিন্তু স্বৈরশাসকের কবল থেকে মুক্তির পর এজাতিকে আবারো বিভক্ত করার এক সুগভীর ষড়যন্ত্র চলমান। এমুহূর্তে অনৈক্য জাতির জন্য কল্যাণকর নয়।তৃণমূল সমাবেশে কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার মামরখানী রহ. ও সাবেক এমপি মাওলানা ওবায়দুল হক রহ.’র স্মৃতিবিজড়িত এই আসনে দেয়াল ঘড়ির বিজয়ের লক্ষ্যে ময়দানে যথাযথ ভূমিকা পালনের জন্য কর্মীদের প্রতি নির্দেশ প্রদান কার হয়।
Reporter Name 
























