
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ত্রয়োদশ সাংসদ নির্বাচনে হবিগঞ্জ ০৪ আসনে এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় নির্বাচনী আলোচনায় থাকলেও এবার ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। বর্তমান নিজ নির্বাচনি এলাকার গ্রাম থেকে গ্রামান্তরে ব্যাপক জনসংযোগ ও পথসভা করছেন তিনি।
শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মাধবপুর উপজেলার খড়কী, খাটুরা ও বড়গ গ্রামে গিয়ে জনসংযোগ চালান। পা পা হাঁটি হাঁটি করে এ গ্রাম থেকে ও গ্রামে যান, করেন পথসভা।
এড. আমিনুল ইসলাম’কে পেয়ে উচ্ছ্বসিত গ্রামের যুবক, মুরুব্বি ও শিশুরাও। তার সঙ্গে ‘আমিন ভাই’ বলে স্লোগানও ধরেন তারা।
পথসভায় এড.আমিনুল ইসলাম বলেন, প্রত্যেকটি গ্রাম-গঞ্জ, ইউনিয়ন নিয়ে মানুষের সাথে কাজ করতে চাই। এছাড়া তিনি আরো বলেন, ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচিত হলে গ্রাম-গঞ্জের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়নসহ ডিজিটাল রূপে রূপান্তর করব ইনশাআল্লাহ।
পথসভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম, বিএনপি নেতা এডভোকেট আরিফ, মনতলা কলেজের ছাত্রদল সভাপতি ফরহাদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক ইমন। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক জুয়েল মিয়া, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান মীর, জয়নাল আবেদীন টিপু, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম প্রমূক।
Reporter Name 
























