বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪ Time View

বরগুনা জেলা প্রতিনিধি'”

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “গণহত্যার বিচার না হলে জাতি মুক্তি পাবে না। সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)। তিনি বলেন, “দেশকে সঠিক পথে চালিত করতে হলে প্রয়োজন ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কার। ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না।” উল্লেখ্য, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের প্রার্থী।

গণসমাবেশে বক্তারা বলেন, প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। PR পদ্ধতির মাধ্যমে সবার মতামতের প্রতিফলন ঘটাতে না পারলে দেশে স্থায়ী শান্তি আসবে না।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী। তিনি বলেন, “জনগণের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও এখনো গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা জনগণের প্রকৃত মতামত সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে প্রতিফলিত দেখতে চাই।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুশ শাকুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনায় ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির দাবি

Update Time : ০২:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫