
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় মদসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও দুজন অপ্রাপ্তবয়স্ক।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ৪৪ বোতল মদ (প্রায় ১৬.৫ লিটার) জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা।
আটককৃতরা হলেন—মোঃ শামীম মিয়া (২৬), মোঃ ওয়াকিল হোসেন (১৯), মোঃ ফয়সাল ভূঞা (১৭) ও মোঃ জিয়াউর রহমান (১৩)।
অভিযানে র্যাব-৯ ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 






















