
নিজস্ব প্রতিবেদক:: রিপনের জন্মস্থান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বগী বানিয়াচং গ্রামের মৃত বাদশাহ খানের ছেলে।
বর্তমানে তিনি সিলেট নগরীর ছড়ার পাড় এলাকায় ৩/১ নাম্বার বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। প্রশ্ন হচ্ছে কে এই একরাম হুসেন রিপন,কী করেন তিনি বা তার পেশা কি?
দেখতে সাদামাটা হলেও তার কাজ সুদের বেড়াজালে নীরিহ সাধারণ মানুষকে সর্ব সান্ত করা। স্থানীয় বাসীন্দাদের অভিযোগ তিনি সুদের রমরমা ব্যবসা করেন। আর এই সুদের ব্যবসার আড়ালে নগরীর লালদিঘি পাড়ে ভাই ভাই নামের একটি বোডিংয়ে পতিতালয় ব্যবসায় জড়িত।
সুদের টাকা দিতে না পারলে পুরুষ বা মহিলাদেরকে অমানবিক নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসীন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন খাগাপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদকের ব্যবসা করতেন রিপন। যেখানে গাজা, মদ ও ইয়াবা ব্যবসা করতেন। মাদকের চোরাচালানের সাথেও জড়িত তিনি।
একরাম হোসেন রিপনের মুঠোফোনে যোগাযোগ করে সুদ, মাদক ও পতিতা ব্যবসার বিষয়ে জানতে চাইলে প্রথমে প্রাণনাশের হুমকি দিলেও পরবর্তীতে নিজেই শিকার করেন তিনি ৫ বছর আগে সিলেটের কাষ্টঘরে মাদক চোরাচালান ব্যবসায় জড়িত ছিলেন।এছাড়াও লালদিঘি পাড়ে ভাই ভাই হোটেলে পতিতা ব্যবসায় জড়িত ছিলেন। বর্তমানে সব বাদ দিয়ে পাতলা খিচুরির ব্যবসা ও সুদের ব্যবসা করছেন।
Reporter Name 
























