বাংলাদেশ ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় চলমান আন্দোলন নিয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় চলমান আন্দোলন প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, ফরিদপুর-৪ আসনের আওতাধীন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকাবাসী কয়েক দিন ধরে আন্দোলন করছেন। এসময় তিনি উল্লেখ করেন, “সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হচ্ছে তা চলতে পারে না।”

তিনি আজ রোববার বিকেল ৪টার মধ্যে অবরোধ তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি অযৌক্তিক আন্দোলন থেকে বিরত থাকতে অনুরোধ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় চলমান আন্দোলন নিয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

Update Time : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫