
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর -৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় আন্দোলনকারী জনতা ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভাঙ্গা থানা এবং ভাঙ্গা হাইওয়ে থানা ভাঙচুর করেছে। সোমবার দুপুর ১ টার দিকে পর্যায়ক্রমে এ ঘটনা ঘটে।দুপুর ১২:৩০ টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা প্রবেশ করে এ ঘটনা ঘটায়।
সরেজমিনে দেখা যায, ভাঙ্গা থানার পাঁচটি ডাবল কেবিন গাড়ি, ৫ টন বহনকারী পুলিশের একটি ট্রাক, ট্রাফিক পুলিশের সরকারি দুটি মোটরসাইকেল, ডিএসবি অফিসারের ব্যক্তিগত মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তারা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের প্রবেশ পথের ফুল গাছগুলো কেটে ফেলে।
অন্যদিকে বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সব কটি কক্ষ, উপজেলা কৃষি ও সহকারী কৃষি অফিসারদের সকল কক্ষ, অডিটোরিয়াম এর আসবাবপত্র এবং দরজা, উপজেলা পরিষদের সভা কক্ষ, অফিসার্স ক্লাবের জানালা, উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির গ্যারেজের মোটরসাইকেল, এবং নির্বাচন অফিসারের জানালার কাচ এবং অফিসের সামনে রক্ষিত একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
অন্যদিকে ভাঙচুর শেষে বিক্ষোভকারী জনতা ভাঙ্গা হাইওয়ে থানায় প্রবেশ করে একটি এম্বুলেন্স, একটি রেকার গাড়ি, একটি জল কামানের গাড়ি, ভাঙচুর করে,একটি জিপ গাড়ি সহ ছয় টি গাড়ি ভাঙচুর করে । এ সময় তারা হাইওয়ে থানার প্রতিটি কক্ষ ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, বেলা দেড়টার দিকে ৭/৮ শত লোক হাইওয়ে থানায় প্রবেশ করে। এ সময় তারা হাইওয়ে থানার একটি এম্বুলেন্স, একটি রেকার গাড়ি, একটি জল কামানের গাড়ি, একটি জিপ গাড়ি সহ ছয় টি গাড়ি এবং সাত/ আটটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে তারা হাইওয়ে থানায় প্রবেশ করে প্রতিটি কক্ষ ভাঙচুর করে।
উল্লেখ্য ফরিদপুর -৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী ফরিদপুর -২(নগরকান্দা ও সালথা) এর সাথে সংযুক্ত করার প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো ভাঙ্গায় আন্দোলন চলছিল। ১৫/৯/২৫
Reporter Name 


















