
মো: হানিফ খন্দকার নরসিংদী প্রতিনিধি:
গত ৯ সেপ্টেম্বর ২০২৫ শিরোনাম প্রতিদিন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র ৪ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত। আসলে আমরা চরসুজাপুর মৌজায় ১৩ শতাংশ একটি জমি আসল মালিকানা হতে বায়না সূত্রে মালিক হয়ে জমি পরিচর্যা করতে যাই এতে এই জমিতে বাধা হয়ে দাঁড়ায় মতিউর রহমান মতি তার কোন এই জমির বৈধ কাগজপত্র নেই। তাই অযথায় আমাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার কেউ করবেন না। আমরা এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই। আমরা ৪ জন হলাম এস এম হুমায়ুন কবির, মোঃ কামাল মিয়া, মো: আজিজুর রহমান, মোঃ আবু বক্কর সিদ্দিক সকলেই পুটিয়া বিএনপির দলীয় নেতাকর্মী এবং বিএনপির সাথে দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে জড়িত রয়েছি। কেউ যদি এ ধরনের অপপ্রচার করে থাকে আপনারা তা বিশ্বাস করবেন না আমরা সমাজে কোন মন্দ কাজ করি না। আমরা যতটুকু পারি সমাজের উন্নয়নে কাজ করে থাকি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
Reporter Name 






















