বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ 

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৭ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বসু দেবনাথ (বিশ্বজিৎ) (৪২) নামে এক যুবক তার নিজ রুমে আড়ার সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় মৃত সুদি দেবনাথের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বসু দেবনাথের প্রথম স্ত্রী দুই বছর আগে কন্যা সন্তান রেখে তালাক দিয়ে চলে গিয়েছিলেন। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ হয় এবং দ্বিতীয় স্ত্রী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনাগুলোর ফলে বসু দেবনাথ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিহতের বোন অনিকা দেবনাথ জানান, সকালে ভাত দিতে গিয়ে ঘরের দরজার ভিতরে বসু দেবনাথকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখেন। চিৎকারে স্থানীয়রা এসে লাশ নামিয়ে ভাঙ্গা থানাকে খবর দেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ 

Update Time : ১১:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫