
এস এম শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারস্থ ইছামতি ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠান আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ মিনিটের সময় ইছামতি ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।ইছামতি ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সভাপতিত্বে ও নয়াগ্রাম খ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাসুম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর আবুল মাসুদসহ স্কুলের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের আরও উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক এস এম সি সভাপতি এবং অভিভাবক আব্দুল করিম।অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশু শিক্ষার্থীদের শুরুতেই বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এই বিজ্ঞান মেলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। তাদেরকে কৌতুহলি ভাবে গড়ে তুলতে এই বিজ্ঞান মেলা ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। এরকম বিজ্ঞানমেলা জকিগঞ্জের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা উচিত। শিশু শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর এবং বৈজ্ঞানিক ভাবে চিত্রাংকন ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে আমরা তাদের সফলতার জন্য সাধুবাদ জানাই।
Reporter Name 






















