
ইমরান সরকার:- গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না নামের এক হাজতীর মৃত্যু হয়েছে।
তিনি জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ও ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত-মমতাজ উদ্দিন সরকারের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
রোববার (২১ সেপ্টেমবর) রাত সোয়া ১২ টায় তিনি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপতালে নেয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তবে আবু বক্কর সিদ্দিক মুন্নার পরিবারের অভিযোগ জেলাখানা থেকে দীর্ঘদিন তার সাথে পরিবারের কাউকে যোগাযোগ করতে দেয়া হয়নি। তাকে কৌশলে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাতে মৃত্যু হলেও কারা কর্তৃপক্ষ পরিবারকে জানায়নি।
ঘটনার পর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান হাসপাতালে যান এবং মরদেহ পর্যবেক্ষন করেন।
গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান জানান, তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। তিনি কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন বলে কারা কতৃপক্ষ তাদের জাানিয়েছে।
Reporter Name 






















