
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় গ্রাম বাংলার জনপ্রিয় লোকজ খেলা ‘পাতা খেলা’ ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই মেলাটি রুকিন্দিপুর ইউনিয়ন আওয়ালগাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে স্থানীয় মানুষ এবং দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কেলপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মধু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ হারুন। বক্তারা বলেন, ছাত্রদল সবসময়ই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করে আসছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাতা খেলার পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
Reporter Name 






















