বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে যুবজামায়াত কর্মী বহিষ্কার।

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৭ Time View

ইমরান সরকার:-গাইবান্ধার পলাশবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রিয়া বিভাগের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা জামায়াতের রোকন বৈঠকের সিদ্ধান্তক্রমে পৌরসভার যুব জামায়াতের কর্মী আহসান হাবিব হিন্দোল-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, আহসান হাবিব হিন্দোল সম্প্রতি জামায়াতে ইসলামীর আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার এ সব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল হয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন বলেন,“সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

সংগঠন সূত্রে জানা যায়, বহিষ্কারের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। আজ (৫ অক্টোবর ২০২৫) থেকে আহসান হাবিব হিন্দোলের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পলাশবাড়ীতে যুবজামায়াত কর্মী বহিষ্কার।

Update Time : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫