বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৭ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশে যুবকের জখমী মরদেহ উদ্ধার করেছে থানাপুলিশ। ৭ অক্টোবর সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া রাস্তার চকবদন এলাকায় এই ঘটনা ঘটে। সূত্র জানায়, সেননগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে নিতাই রবিদাসকে ৭ অক্টোবর সকালে উপজেলার চকবদন এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক ভাবে থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর জানান, উদ্ধারকৃত যুবকের মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়রা নিতাই রবিদাসকে ৬ অক্টোবর ফতেপুর বাজার এলাকায় চা খেতে দেখেছেন বলে জানান। তবে এটি হত্যা নাকি একটি দুর্ঘটনায় মৃত্যু সেটি এখন জনমনে প্রশ্ন। অপেক্ষা ময়না তদন্ত রিপোর্টের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধামইরহাটে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ১২:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫