বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ গড়ে তুলতে চান,,,,নাজমুল হাসান সোহাগ।

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৬৭ Time View

ইমরান সরকার:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী মোঃ নাজমুল হাসান সোহাগ বলেছেন,

“আমি চাই পলাশবাড়ী ও সাদুল্ল্যাপুর উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বনির্ভর ও মানবিক জনপদে রূপান্তর করতে। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, এটি মানুষের সেবার দায়িত্ব।”

সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে স্থানীয় জনগণের উদ্দেশে এ সব কথা বলেন। তরুণ ও শিক্ষিত এই নেতা ইতোমধ্যেই মানবিক কর্মকাণ্ড এবং উন্নয়ন চিন্তার রাজনীতির মাধ্যমে স্থানীয় জনমনে আস্থা অর্জন করেছেন।

শিক্ষা ও ব্যক্তিগত পরিচয়ঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসলামপুর গ্রামের সন্তান মোঃ নাজমুল হাসান সোহাগ। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান এবং মাতা ছোমেলা রহমান।

তিনি দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণা করছেন এবং পাশাপাশি এলএলবি’র ফাইনাল বর্ষের শিক্ষার্থী।

পেশা ও সামাজিক ভূমিকাঃ

শিক্ষিত তরুণ এই নেতা পেশায় একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন লেখক ও সমাজ ভাবনা ভিত্তিক গ্রন্থকার হিসেবে পরিচিত।

তাঁর রাজনৈতিক দর্শন মানুষের সেবা করা তিনি সততা, মানবিকতা ও সাহসিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের রাজনীতি করতে চান।

ছাত্র ও নাগরিক আন্দোলনে ভূমিকাঃ জাতীয় পর্যায়ে আলোচিত বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হাসান সোহাগ। এর মধ্যে রয়েছে—

>২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা

>ভ্যাট বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা

>নিরাপদ সড়ক আন্দোলনের পরামর্শক

>২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরামর্শক

>তরুণ সমাজের অধিকার ও ন্যায়ের দাবিতে তিনি সবসময় অগ্রভাগে থেকেছেন।

সংগঠনিক সম্পৃক্ততাঃ

>সদস্য, গাইবান্ধা জেলা ক্রীড়া এডহক কমিটি।

>জেলা নির্বাহী সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি (গাইবান্ধা)।

>নির্বাহী সদস্য, ঢাকাস্থ “ভালোবাসি গাইবান্ধা সমিতি।

>শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ সাদুল্ল্যাপুর উপজেলা সমিতি।

উন্নয়নমূলক অবদানঃ

তাঁর প্রত্যক্ষ প্রচেষ্টায় সাদুল্ল্যাপুর ও পলাশবাড়ীতে বাস্তবায়িত হয়েছে একাধিক উন্নয়ন প্রকল্প, যার মধ্যে রয়েছে—

>১২টিরও বেশি সড়ক পাকা করণ প্রকল্প।

>সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ।

>ধাপেরহাট উপস্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন বাজেট পাস।

>মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান ও কুরআন শরীফ বিতরণ।

>শিক্ষা ও কৃষি খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

>ফ্রি মেডিকেল ক্যাম্প ও সামাজিক ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ।

ভবিষ্যৎ লক্ষ্যঃ

গাইবান্ধা-৩ আসনে নির্বাচিত হলে তিনি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সাদুল্ল্যাপুর-পলাশবাড়ীকে একটি আধুনিক, উন্নত ও মানবিক জনপদে রূপান্তর করতে চান।

তাঁর ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—

>শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন।

>শিল্পনগরী ও ইপিজেড স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি।

>সাদুল্ল্যাপুরকে পৌরসভায় উন্নীত করা।

>রংপুর গ্যাস সংযোগ প্রকল্পে গাইবান্ধার অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

>ধাপেরহাট পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করা।

>নারী-পুরুষের সমঅধিকার ও শিক্ষায় সমতা প্রতিষ্ঠা করা।

নাজমুল হাসান সোহাগ আরো বলেন,“মানবসেবাই আমার রাজনীতি। আমি রাজনীতি করি মানুষের কল্যাণ, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে।”গাইবান্ধা-৩ আসনকে দুর্নীতিমুক্ত, শিক্ষিত, স্বনির্ভর ও মানবিক জনপদে রূপান্তর করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ গড়ে তুলতে চান,,,,নাজমুল হাসান সোহাগ।

Update Time : ১২:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫