
ভোলা প্রতিবেদক:
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ৭ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকার সময়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় দেশের বিভিন্ন খাতের ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। যাদের মধ্যে অন্যতম হচ্ছে দ্বীপজেলা ভোলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ভোলা’র সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন।
প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান জানিয়েছেন, পরিবেশ সুরক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্বীপজেলা ভোলায় মোঃ শাফায়াত হোসেন ও পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবীরা ব্যাপক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা সহ পরিবেশ অধিদপ্তরের সাথে সে বিভিন্ন কার্যক্রম করে থাকে।
স্বপ্না জিমির সঞ্চালনায় এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়ের ডা. শাহাদাত হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে।”
এই সম্মান প্রদানের আয়োজন করে এশিয়ান গ্রীন বাংলাদেশ ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিশেষ অতিথি হিসেবে রাশিয়া ফেডারেশনের অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, সমাজসেবক এস কে খোদা তোতন, আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক সাবরিন সুলতানা।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাঈদ, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান মোঃ ইউসুফ খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোঃ বরকত উল্লাহ খান, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোঃ আবুল হাসনাত এবং অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড শুধু পুরস্কার বিতরণ নয়, এটি একটি সচেতনতা মূলক প্ল্যাটফর্ম যা ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। এই ধরণের আয়োজন যেন নিয়মিত হয়, এটাই ছিল উপস্থিত সবার প্রত্যাশা।
Reporter Name 






















