
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
শহিদুল ইসলাম বাবুল খানের নেতৃত্ব ও রাজনৈতিক ধারার প্রতি আস্থাশীল হয়ে আগামী দিনের তারুণ্যের শক্তি বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, “শহিদুল ইসলাম বাবুল খানের নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে আগামী দিনের আন্দোলনে দল আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজিমনগর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ ও পথসভায় উপস্থিত স্থানীয় নেতারা।
Reporter Name 






















