
আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জে জননেতা মো: নুরুজ্জামান জামান-এর ৩১ দফার গণসংযোগ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ৩১ দফা কর্মসূচির সমর্থনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।জননেতা মো: নুরুজ্জামান জামান-এর এই ৩১ দফার গণসংযোগটি জকিগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় অনুষ্ঠিত হয়। নির্বাচনীর গণসংযোগের অংশ হিসেবে রতনগঞ্জ, জকিগঞ্জ, থানা বাজার, বাবুবাজার, গজাজল, শরীফগঞ্জ, বারঠাকুরী, সোনামসার, ইউনিয়ন অফিস, কালিনগঞ্জ, আটগ্রাম, সড়কের বাজার এবং শাহগলি বাজার সহ বিভিন্ন স্থানে জনসাধারণের হাতে ৩১ দফার বিস্তারিত লিফলেট তুলে ধরা হয়।কর্মসূচি চলাকালীন মো: নুরুজ্জামান জামান জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেন এবং জাতীয় ও স্থানীয় প্রেক্ষাপটে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।এসময় উপস্থিত ছিলেন বীরশ্রী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিরশ্রী ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, বীরশ্রী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো: মুস্তাক আহমদসহ
স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই গণসংযোগে মো: নুরুজ্জামান জামান-কে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন বলে একাধিক সূত্রে আমরা নিশ্চিত হয়েছি।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরণের সরাসরি গণসংযোগের মাধ্যমে তিনি তার রাজনৈতিক বার্তা ও আদর্শিক অবস্থান জনসাধারণের কাছে জোরালোভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।
Reporter Name 
























