বাংলাদেশ ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫২ Time View

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা এ র‍্যালির আয়োজন করে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে এ র‍্যালি বের হয়।

আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম র‍্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমান।

পরে র‍্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করে। পরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী। র‍্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, জীবন অমূল্য। একটি ভুল সিদ্ধান্ত সারাজীবনের জন্য কষ্টের কারণ হতে পরে। রাগ বিরাগ ও অভিমানের বশবর্তী হয়ে অনেকে আত্মহত্যার মতো ভুল পথে পা বাড়ায়। আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

Update Time : ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫