
রানা খান, প্রতিনিধি, শ্রীপুর গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকায়, কোকাকোলা এবং চিপসের লোভ দেখিয়ে জঙ্গলের ভিতর নিয়ে ( ৯ ) বছরের এক শিশুকে বলাৎকার করে হত্যার অভিযোগে সোহাগ(১৮) নামের এক যুবককে গ্রেফতার এবং হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ।
গ্রেপ্তার সোহাগ মিয়া (১৯) উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামের মৃত হারুন মেম্বারের ছেলে।
লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর এই ঘটনার একমাত্র আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার (১২ই সেপ্টেম্বর) সন্ধ্যায়, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বারিক।
সহকারী পুলিশ সুপার আর ও জানান, শনিবার ( ১১ই অক্টোবর) বিকাল পাঁচটার দিকে শ্রীপুর থানার ওসির কাছে ফোন আসে উপজেলার চাওবন গ্রামের বনের ভেতর এক শিশুর মরদেহ পড়ে আছে। পরে ওসি আব্দুল বারিকসহ তিনি ঘটনাস্থলে যান।
গভীর জঙ্গলের ভেতর শিশুর লাশ সনাক্ত করি।
গাজীপুর জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়।
সূরতহাল রিপোর্ট পর্যালোচনা করে এবং অধিক তদন্ত করে রাত বারোটার দিকে সোহাগকে গ্রেফতার করি। জিজ্ঞাসা বাদে সে হত্যার দায় স্বীকার করে।
এএসপি আর জানান, আসামি সোহাগ ঐ শিশুটিকে চিপস এবং কোকাকোলার লোভ দেখিয়ে জঙ্গলের ভিতর নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে কয়েকটি চট থাপ্পর মারে। পরে শিশুটি যখন জানায় সে তার মা-বাবাকে বলে দেবে, তখন ভয়ে আসামি সোহাগ শিশুটিকে গলা চেপে হত্যা করে। এর আগেও কয়েকবার ঐ শিশুটিকে আসামি সোহাগ বলাৎকার করে।
শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে।
আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য,শনিবার সকাল দশটার দিকে গরু চড়াতে বাবার সঙ্গে বের হয়ে নিখোঁজ হয় সে।
Reporter Name 






















