
আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
সুস্বাস্থ্য নিশ্চিত করে শিশুদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে আজ (১২ অক্টোবর) দেশব্যাপী শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫’।সরকারের নতুন এই জনস্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে দেশের সকল শিশুকে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এই টিকাদান কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো, শিশুকে রোগমুক্ত রেখে শিক্ষার ক্ষেত্রে মনোযোগী করে তোলা। কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, “যদি শিশু রোগমুক্ত থাকে, তবে মন ভালো থাকবে এবং মন ভালো থাকলে মস্তিষ্কও ভালো থাকবে। এতে শিশু সঠিক নিয়মে বেড়ে উঠবে এবং লেখাপড়ায় মনযোগী হবে।”ক্যাম্পেইনটিকে সফল করার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে। এই বছরের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে”। এই প্রতিপাদ্য দলগত অংশগ্রহণ নিশ্চিত করার বার্তা দিচ্ছে।
ক্যাম্পেইনের প্রথম দিনেই দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ৪১ নং মাদারখালের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে কেন্দ্রে ভিড় করেছেন এবং স্বাস্থ্যকর্মীরা সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই টিকা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড জ্বর প্রতিরোধের হার উল্লেখযোগ্যভাবে
বৃদ্ধি পাবে।
Reporter Name 






















