
বিশ্বনাথ থেকে ফিরে সৈয়দ মোফাজ্জল :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি গণমানুষের কাছে পৌঁছে দিতে সিলেটের বিশ্বনাথ বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিশ্বনাথ উপজেলা শাখা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের প্রধান সড়ক ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মহিলা দল নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্না : সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সহ-সভাপতি আলতাফুর রহমান, নুর উদ্দিন,
সিনিয়র যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুগ্ম সম্পাদক শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সদস্য খসরুজ্জামান খসরু, মোবাশ্বির আলী, মারফ মিয়া প্রমুখ।
বক্তব্যে আওয়ামী স্বৈরাশাসনের সময় গুম হয়ে যাওয়া সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমদ দিনার এর বোন তাহসিন শারমিন তামান্না বলেন,”তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু বিএনপির জন্য নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোট ও অধিকার প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে এম.ইলিয়াস আলীর সহধর্মিণী
তাহসিনা রুশদীর লুনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এক যুগে কাজ করে যেতে হবে!
এছাড়া ৩১ দফার প্রচার পত্র কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের সদস্য জলি পুরকায়স্থ, উপজেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, রিমা বেগম, বাবলি বেগম, জেসমিন বেগম, পারুল বেগম, রুজিনা বেগম, শাহিনা বেগম।
কর্মসূচিতে আরও অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা ও সদস্য সচিব জাকির হোসেন ইমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
Reporter Name 






















