বাংলাদেশ ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন জকিগঞ্জ বাজার কমিটি নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মাওঃ মাহবুবুর রহমান সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। 

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৪৫ Time View

আব্দুস শহীদ শাকির 

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।

জকিগঞ্জ বাজার কমিটির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ মাওলানা মাহবুবুর রহমান।আলহাজ্ব মোঃ মাওলানা মাহবুবুর রহমান দীর্ঘ কর্মজীবনে শিক্ষা ও সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কাজির গাও জালালিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।একই সঙ্গে ছাত্র রাজনীতিতে তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি পর্যায়ক্রমে থানাবাজার দাখিল মাদ্রাসার সাবেক ভিপি, ইসামতি কামিল মাদ্রাসার সাবেক ভিপি, এবং জকিগঞ্জ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক জিএস (সাধারণ সম্পাদক)-এর মতো গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।শিক্ষাঙ্গন পেরিয়ে তিনি বর্তমানে জকিগঞ্জ বাজারে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত। তিনি জকিগঞ্জের সুপরিচিত আজিজ বস্ত্রবিতান-এর কর্ণধার। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়।বিশেষত প্রবাসীদের কল্যাণে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন, যার প্রমাণ মেলে দাম্মাম প্রবাসী গ্রুপের সাবেক উপদেষ্টা হিসেবে তাঁর দায়িত্ব পালন থেকে।আলহাজ্ব মোঃ মাওলানা মাহবুবুর রহমান প্রার্থিতা প্রসঙ্গে বলেন, “আমার জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি জকিগঞ্জ বাজারের সামগ্রিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে চাই। বাজার কমিটির সভাপতি নির্বাচিত হলে সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। আমি সকলের আন্তরিক সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট কামনা করছি।”তাঁর এই প্রার্থিতা ঘোষণার ফলে জকিগঞ্জ বাজার কমিটির নির্বাচন নতুন গতি পেয়েছে এবং স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আলহাজ্ব মোঃ মাওলানা মাহবুবুর রহমানের দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা বাজার কমিটির উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে বলে মনে করছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আসন্ন জকিগঞ্জ বাজার কমিটি নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মাওঃ মাহবুবুর রহমান সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। 

Update Time : ০৫:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫