বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় নিজ কক্ষ থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার। 

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২৯ Time View

সাংবাদিক রাকিবুল ইসলাম 

১৭ অক্টোবর | ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন-এর ধাপেরহাট শাখার আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিল্লাল ওই শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।

এ বিষয়ে এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট

শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। বিল্লাল হোসেন আমাদের শাখায় সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। শুনেছি, তার স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। হয়তো এ অভিমান থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ

তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গাইবান্ধায় নিজ কক্ষ থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার। 

Update Time : ০৫:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫