
,,,,স্টাফ রিপোর্টার,,,,
পাবনার ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের এর উদ্যোগে, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি
মরহুম এ,কে,এম আখতারুজ্জামান আক্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩ টা ৩০ মিনিটে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় পাখি সেভেন স্টার ১–০ গোলে শিহাব সেভেন স্টার কে পরাজিত করে পাখি সেভেন স্টার শিরোপা জয় করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কে,এম সাজেদুজ্জামান জিতু,সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,ঈশ্বরদী পৌর শাখা,এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার তিন নম্বর,ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আজিজজ হক সরদার,ঈশ্বরদী পৌরসভার ৩ নং ,ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস খান এলবাস,ফাইদুল ইসলাম ফয়েজ সদস্য বাংলাদেশ জাতীয়তবাদী যুবদল ঈশ্বরদী পৌর শাখা,সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান,বিএনপির নেতা আনিছুর রহমান সেকম, মো. আব্দুল মান্নান, সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি সাঁড়া ইউনিয়ন,মো. আল মাহ্দী হোসাইন বিএনপির নেতা ৩ নং ওয়ার্ড,ঈশ্বরদী পৌর শাখা, তত্ত্ববধানে ছিলেন,সোহেল রানা পাখি,সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,ঈশ্বরদী পৌর শাখা, এনায়েত আলী সরদার, যুগ্ন আহবায়ক, স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী পৌর শাখা, উক্ত টুর্নামেন্টে সার্বিক
ব্যবস্থাপনা ছিলেন,এ.কে.এম আসাদুজ্জামান জর্জি, একে মনিরুজ্জামান জিকো, এ,কে,এম কামরুজ্জামান জিসান,পরিচালক রিজিয়া মেমোরিয়াল ট্রাস্ট,ঈশ্বরদী,পাবনা,খেলা পরিচালনায় ছিলেন,শাহানুর রহমান,শিহাব উদ্দিন,শিহাব উদ্দিন খান শ্যামল,স্বত্বাধিকারী,ব্রাদাস থাই এ্যালুমিনিয়াম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বর্তমান যুবসমাজ খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু ঈশ্বরদীর যুবসমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সুস্থ পথে ফেরানো সম্ভব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের উৎসাহিত করেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আমি সার্বিক সহযোগিতা করব।আয়োজক কমিটির সদস্যরা জানান,সবার সহযোগিতা ও উৎসাহেই এ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও খেলাধুলার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এলাকাবাসী জানান,সচরাচর এ ধরনের টুর্নামেন্ট আয়োজিত হয় না। তরুণরা যেনো মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হয়, সেজন্য এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Reporter Name 






















