বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোসলেমগঞ্জ বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২০৩ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার কমিটির উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় এক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব আমির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ময়দুল হক সরকার হিটলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান। বিএমপি’র সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন সরকারও সভায় উপস্থিত ছিলেন।

ওসি জাহিদ হাসান তাঁর বক্তব্যে বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সচেতনতা ও সহযোগিতার ওপর জোর দেন। তিনি নিয়মিতভাবে দোকানে নিরাপত্তা ডিউটির টাকা জমা দেওয়া এবং বাজারে ডিউটি আরও জোরদার করার নির্দেশনা দেন।

তিনি বিশেষভাবে মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে ঐকবদ্ধ হওয়া এবং কিডনি বিক্রি বা অঙ্গ বিক্রির মতো অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।

ওসি আশ্বাস দেন, বাজারে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা বাজার কমিটির পাশে থাকবে।

সভায় মোসলেমগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।১৮/১০/২০২৫

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মোসলেমগঞ্জ বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫