
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট আক্কেলপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুর থানা ও পৌর বিএনপি এক বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের হাতে ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট তুলে দেন এবং এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই ৩১ দফা হলো দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন ফিরিয়ে এনে ‘জনকল্যাণমুখী জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার মূল ভিত্তি। তিনি জোর দেন যে, এই রূপরেখা বাস্তবায়িত হলে সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে।
গণমিছিলটি আক্কেলপুর থানার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘ধানের শীষে ভোট দিন’ এবং ‘তারেক রহমানের সালাম নিন’ স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। তারা গণতন্ত্র পুনরুদ্ধারসহ বিএনপির এক দফা দাবি এবং ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
Reporter Name 






















