
বিশেষ প্রতিনিধি, শাকিল আহম্মেদ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পলাশবাড়ী সরকারি কলেজ শাখার আন্দোলনের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে কলেজ মোড়ে স্থাপিত মাছের আড়ৎ অবশেষে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আড়ৎটি এখন সরকারি কবরস্থানের পাশের নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী সরকারি কলেজ শিবির শাখার নেতৃবৃন্দ জানান, কলেজ গেটসংলগ্ন এলাকায় অবস্থিত মাছের আড়ৎটি কলেজে আগত শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলো। পরিবেশ-স্বাস্থ্য এবং শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার দাবিতে ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার পক্ষ থেকে মানববন্ধনসহ শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করে আসছিলেন।
তাদের এই দাবি বাস্তবায়ন হওয়ায় পলাশবাড়ী পৌর প্রশাসক ও পলাশবাড়ী হাট ইজারাদারের প্রতি পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
Reporter Name 






















