বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জাফলং মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৫১ Time View

মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি।

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন তামাবিল মহাসড়কে জাফলং থেকে সিলেটগামী পূর্ব মোহাম্মদপুর শ্রমীকঘাট সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন বাইক আরোহী নিহত হয়েছে।

নিহত বাইক আরোহীর নাম নজরুল ইসলাম (২২)। সে জাফলং নয়াবস্তি এলাকার শফিক মিয়ার পুত্র।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০শে অক্টোবর) বিকেল আনুমানিক ৫:০৫ ঘটিকায় জাফলং মামার বাজার থেকে তামাবিল অভিমুখে যাত্রাকালীন নজরুলকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো-ট ১৫-৫৬৯৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে নজরুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাঁকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত…সুরতহাল প্রতিবেদন তৈরী করছে বলে তিনি জানান। এ ঘটনার পর জাফলং-সিলেট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটের জাফলং মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

Update Time : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫