বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার উন্নয়নে অবদান রাখতে চান বিএনপি নেতা মাওলানা শামীম

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৮১ Time View

বরগুনা জেলা প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করেন।

দেশে এসে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে মাওলানা শামীম বলেন, “আমি বামনা, বেতাগী ও পাথরঘাটাকে চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। কোনো চাঁদাবাজের স্থান বরগুনা-২ আসনে হবে না। আমি সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি জানান, ফ্যাসিস্ট সরকারের অত্যাচার ও নির্যাতনের কারণে তাঁকে ১৭ বছর প্রবাসে থাকতে হয়েছে। তাঁর নামে ৬৮টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং ১৬ বছর পাসপোর্ট আটকানো ছিল। ফলে তিনি নিজের একমাত্র সন্তানকেও দেখতে পারেননি। এমনকি তাঁর পরিবারকেও কিডন্যাপ করে নানা নির্যাতনের শিকার করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

প্রবাসে থাকাকালীন সময়ে তিনি বেতাগী, বামনা ও পাথরঘাটার জনগণের সঙ্গে প্রায় সাত শতাধিক জুম মিটিং করেছেন বলেও জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে প্রথমেই এলাকার ভেরিবাঁধ নির্মাণসহ উন্নয়নমূলক কাজ শুরু করব।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ ধ্বংস করেছে। তাই দেশের ও দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দেশে ফেরার পর মাওলানা শামীম দলীয় নেতাকর্মী ও এলাকার অসংখ্য মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বরগুনার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনার উন্নয়নে অবদান রাখতে চান বিএনপি নেতা মাওলানা শামীম

Update Time : ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫