
মহসিন আলম মুহিন
একটি নারিকেল গাছ, চোখ জুড়ানো সবুজ-
ডালে দুটো পাখীর ডানা ঝাপটানো’ সুখ।।
দেয়ালে বসে কপোত-কপোতীর’ আলাপন,
কত মনোরম পরিবেশ, সুন্দর চাহনি মায়াবী মুখ।।
জোড়া ঘুঘু উড়ে এসে জুড়ে বসে উঠোনে-
দেখে দেখে ক্লান্ত মন পায়, সুখ-শান্তির পরশ।।
রাস্তার পাশ দিয়ে বিচিত্র পথচারী যায়-
জীবনের নানা প্রয়োজনে, আয়োজনে তারা ধায়।।
অচল তনু, অস্থির মন, প্রকৃতির রূপে’ মুগ্ধ-
সময় বয়ে চলে বিরামহীন, কালের গহ্বরে।।
জানালায় ধরা দেয় হাজার রকম ব্যস্ততা-
কর্মজীবী মানুষের চলাফেরা সারাদিনমান ।।
প্রতিদিন সচল মানুষেরা কর্মের রুটিনে ফেরে-
বহমান, সকাল, দুপুর, বিকাল-রাত নামে।।
কোলাহল পুর্ণ, মধুর সময় পার করে সবাই,
কাজে, ধর্মে, জ্ঞানে, নানা দান, নানা অর্জনে।।
চিৎকার, কষ্টের হাহাকার, যার, যার, তার-
একের সহানুভূতিতে থামে না অন্যের ক্ষত।।
বিছানা, চাদর, জমিন কারো নিজের নয়-
আসে আর যায়, রোদ তাড়ানো মেঘের মত।।
কল্পনার আসর ভাঙ্গে, কঠিন আগামীর অপেক্ষায়-
প্রকৃতির চোখে চোখ রাখে বঞ্চিত জীবন।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















