বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন 

  • Reporter Name
  • Update Time : ০২:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১১৮ Time View

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।

বগুড়ার শিবগঞ্জ মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন পত্র বিতরণে অনিয়মের অভিযোগ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী -অভিভাবক মো: সবুজ মিয়া।

সবুজ মিয়া বুধবার সন্ধ্যায় মোকামতলা মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, তফসিল অনুসারে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা প্রদানের তারিখ ছিল গত ১২,১৩ ও ১৪ অক্টোবর। সেই মোতাবেক সবুজ মিয়া ১৩ অক্টোবর মনোনয়ন ফরম উত্তোলন করতে গেলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ফরম না দিয়ে পরের দিন অর্থাৎ ১৪ তারিখে এসে ফরম নিতে বলেন।তার কথা অনুসারে পরের দিন ১৪ অক্টোবর এসে সেই দিন ই ফরম জমা দিতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমা না নিয়ে পরের দিন অর্থাৎ ১৫/১০/২০২৫ ইং তারিখে জমা দিতে বলেন। ঁতার নির্দেশ মোতাবেক তিনি ১৫ /১০/২০২৫ ইং তারিখে ফরম জমা দেন এবং রিসিভ কপি সংগ্রহ করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে, গত ১৯/১০/২০২৫ ইং তারিখে মনোনয়ন ফরম যাচাই বাছাই অন্তে, নির্দিষ্ট সময় সীমার মধ্যে মনোনয়ন ফরম জমা না দেয়ার কারণ উল্লেখ করে আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো: রাসেল রানা। সবুজ মিয়া অভিযোগ করে আরো বলেন,মনোনয়ন পত্র সংগ্রহের সময় আমাকে কোন তফসিল পত্র দেয়া হয়নি এবং বিদ্যালয়ে নোটিশ বোর্ডে তফসিল সংক্রান্ত কোন নটিশ টানানো হয়নি। প্রধান শিক্ষক শফিকুল ইসলামের এই সব হীন কার্যকলাপে প্রকাশ পায় যে, প্রধান শিক্ষক আমাকে এই ম্যানেজিং কমিটি নির্বাচন থেকে বঞ্চিত করার জন্য পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার সাথে প্রতারণা করছেন।তিনি বলেন, যেহেতু আমাকে তফসিল প্রদান করা হয়নি এবং প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নির্দেশিত সময়েই মনোনয়ন ফরম উত্তোলন ও জমা প্রদান করি বিধায় নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করিনি এমন কারণ উল্লেখ করে আমার মনোনয়ন ফরম বাতিল করা হয় যা সঠিক হয়নি।

এমনতবস্থায় এই ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো:রাসেল রানা সহ সংশ্লিষ্টজনদের নিকট উল্লেখিত অসংগতির জন্য বর্তমান তফসিল স্থগিতাদেশ করে নতুন ভাবে তফসিল ঘোষণা করা হোক নতুবা ঁতাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হোক মর্মে জোর দাবী জানিয়েছেন অভিভাবক সদস্য পদ প্রার্থী মো: সবুজ মিয়া।

এ বিষয়ে মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সাথে কথা হয়।তিনি বলেন,সবুজ মিয়া মিথ্যা বলছেন।আমি সকল মনোনয়ন পত্র সংগ্রহকারীকে তফসিল পড়ে শুনিয়েছি,ফরমের সাথে তফসিল দিয়েছি এবং তফসিল অনুসারেই সকলকে নির্দেশনা দিয়েছি।

প্রিজাইডিং অফিসার জনাব রাসেল রানা বলেন, নীতিমালা অনুসারে তফসিল স্থগিত করার মত প্রধান শিক্ষক কোন অনিয়ম করে থাকলে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উর্ধতন পর্যায়ে জেলা প্রশাসক।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউর রহমান বলেন, আমার কাছে কেউ লিখিত আপিল করলে সেটা আমি দেখব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শিবগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন 

Update Time : ০২:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫