
(এস,এম, আলতাব হোসেন -বিশেষ প্রতিনিধি)– গত ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আমার বাবার প্রতি আস্থা রেখে “ধানের শীষের” প্রতীক তুলে দিয়েছিলেন এবং বারবার নির্বাচিত হয়ে আস্থার মর্যাদা পরিপূর্ণ করেছেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখে যদি “ধানের শীষের” প্রতীক তুলে দেন তাহলে আমি ওনার আস্থা পরিপূর্ণ রুপে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা বলেন-( সিরাজগঞ্জ -৩-রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে চুড়ান্ত এম পি মনোনয়ন প্রার্থী চার চারবার জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য প্রয়াত জননেতা মরহুম জনাব আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য পুত্র জনাব রাহিদ মান্নান তালুকদার লেলিন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়ন বি এন পি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ভুঁইয়াগাঁতী বাসষ্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের প্রস্তাবিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে “ধানের শীষের” পক্ষে জনমত গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সকল জনতার উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য উপস্থাপন করেন। তিনি আরো বলেন যে আমার বাবার উন্নয়নের কথা বলতে গেলে আজকের দিনে রাতে বলেও শেষ করা যাবে না। যেদিকে তাকাই সেদিকেই আমার বাবা মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের উন্নয়ন চোখে পড়ে।আরো যত অসমাপ্ত উন্নয়ন মুলুক কাজ রয়েছে সেগুলো আমিই সমাপ্ত করতে চাই। যদি আপনারা আমার পাশে থাকেন।সহযোগিতা করেন এবং ভালোবেসে বিজয়ী করেন। সকল অনিয়ম, দূর্নীতি,চাঁদাবাজী ও মাদকমুক্ত সমাজ গড়বো।আমার বাবা কখনো অন্যায়কে প্রশ্বয় দেয়নি, প্রতিহিংসার রাজনীতি করেনি। আমিও কখনো করবো না। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় এবং বিজয়ী হতে পারি তাহলে সংসদের কাজ করবো। আর যদি মনোনয়ন নাও দেন তাহলেও রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার জন্য কাজ করে যাবো।আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং সকল সহযোগিতা করবেন। আমিও আপনাদের মঙ্গলের জন্য কাজ করে যাবো।আরো বিভিন্ন রাজনৈতিক ও উন্নয়ন মুলুক কাজের প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা চেয়ে ধন্যবাদ জানিয়ে জোরালো নির্বাচনী বক্তব্যের ইতি টানেন। উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক বক্তব্য রাখেন রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।সবাই রাহিদ মান্নান তালুকদার লেলিন এর মনোনয়ন পাবার যোগ্য প্রার্থী হিসেবে বক্তব্য উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মান্নান সরকার – সাবেক সাধারণ সম্পাদক, ঘুরকা ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ হান্নান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, ঘুরকা ইউনিয়ন যুবদল, সলঙ্গা, সিরাজগঞ্জ এর পরিচালনায় জনসভার কার্যক্রম শুরু ও শেষ হয়। উপস্থিত সকল নেতাকর্মীরা লেলিন ভাই, লেলিন ভাই ও ধানের শীষ, ধানের শীষ বলে শ্লোগানে,শ্লোগানে মুখোরিত ও উজ্জীবিত হয়ে ওঠে উক্ত সমাবেশের জনসভা।
Reporter Name 






















