বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৯৬ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন—মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪) এবং পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

শিবচর হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯) দ্রুতগতিতে চলার সময় অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর যাত্রীরা নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে, একই লেনে থাকা ঝিনাইদহগামী একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) এসে বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে।

এতে ঘটনাস্থলেই যাত্রী মিনহাজুর রহমান সাকিব নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক গুরুতর আহত ফারজানা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,

“ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুইজন মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Update Time : ০৬:১৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫