বাংলাদেশ ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন।

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪২ Time View

মোঃ সজীব ইসলাম, স্টাব রিপোর্টার:

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য খাতুন (৫৫) তার নাতনী মোছা. সামিয়া আক্তারকে (১৪ দিন) টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় সুর্য খাতুনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের বাড়ি উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকায়। নবজাতকের বাবা মো. বাবুল হোসেন। একসঙ্গে নানী ও নাতনীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতক নাতনীর মৃত্যুর ঘটনায় চালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন।

Update Time : ০১:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫