বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সদরের গোকুলে চাঁদা না পেয়ে বাড়ী-ঘরের মালামাল লুটপাটের অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৬১ Time View

মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): বগুড়া সদরের গোকুলে চাঁদা না পেয়ে বাড়ী ঘরের মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সদরের গোকুল দক্ষিণপাড়া খোলার ঘর নামক মহাসড়ক সংলগ্ন জায়গা ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করেন আবু হোসেন (৩০) ও তার স্ত্রী শিরিন শিলা (২৪)। তারা পারিবারিক সমস্যা জনিত কারনে ওই বাড়ীর মূল ফটকে তালা দিয়ে গ্রামের বাড়ীতে থাকেন। কিন্তু বাড়ী নির্মাণের পর থেকে একই এলাকার সেকেন্দার আলীর পুত্র ফারুক হোসেন (২৫) ও তার পিতা সহ ৫/৭ জনের একটি দল মোটা অঙ্কের চাঁদা দাবী করেন। তাদের ক্রয়কৃত জায়গায় বাড়ী নির্মাণ তথা উল্লেখিত ব্যক্তিদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় তারা গত ইং ২৫/১০/২০২৫ইং তারিখে গভীর রাতে বাসার ১৩ বান্ডিল টিন, ৪টি দরজা, ১টি মেইন গেট, বারান্দার গ্রীল, সাবমার্সিবল পাম্প, পানির ট্যাংক ও পাইপ, ইট লুটপাট বা চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে গোকুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইয়ুব খান বলেন, বিষয়টি আমি জানেছি অত্যান্ত দুঃখজনক। আমরা চাই না ৫ আগস্টের পর আমাদের গোকুল ইউনিয়নবাসীদের আর কারো জানমালের ক্ষয়ক্ষতি হোক। আমরা কোন অন্যায়কারীর পক্ষে কথা বলি না। অপরাধী যেই হোক আইনগতভাবে তার শাস্তির দাবী জানাই। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বগুড়া সদরের গোকুলে চাঁদা না পেয়ে বাড়ী-ঘরের মালামাল লুটপাটের অভিযোগ।

Update Time : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫