
মোঃ নুরুজ্জামান সরকার -চিরিরবন্দর ( দিনাজপুর ) থেকে :-
চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৮ অক্টোবর ( মঙ্গলবার ) বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা যুবদলের আয়োজনে একটি বিশাল র্যালী বের হলে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, আরো বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক শামসুল আলম, উপজেলা বিএনপির সদস্য সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম প্রমূখ ।
এসময় উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 






















