বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সক্রিয় ‘চোর পপি’ চক্রের দৌরাত্ম্য থামাবে কে?

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৪৩ Time View

সিলেট বিভাগীয় ব্যুরোঃ

সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানজুড়ে সক্রিয় এক ভয়ংকর নারী অপরাধী— পপি ওরফে ‘চোর পপি’। দীর্ঘদিন ধরে সে গড়ে তুলেছে একটি বিশাল মহিলা চোর সিন্ডিকেট, যারা শহরের ব্যস্ততম শপিং মল, ক্লিনিক, হাসপাতাল এমনকি অভিজাত বাসাবাড়িতেও চুরির সঙ্গে জড়িত।

সূত্রে জানা যায়, পপির নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কার্যক্রম চলছে নগরীর বিভিন্ন এলাকায়— বিশেষ করে জিন্দাবাজার, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ক্লিনিকপাড়া, ও উপশহরসহ গুরুত্বপূর্ণ স্থানে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চুরি বা ছিনতাইয়ের ঘটনা, আর অধিকাংশ ক্ষেত্রেই এই চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে।

প্রশাসনিক সূত্রে জানা যায়, পপির নামে দুইডজন চুরি ও ছিনতাই মামলা রয়েছে। এই প্রতিবেদকের হাতে অন্তত আটটি মামলার নথি পাওয়া গেছে, যা বিভিন্ন থানায় রুজু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাকে গ্রেফতার করলেও কিছুদিনের মধ্যেই রহস্যজনক কারণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বদলি হয়ে যান।

অভিযোগ আছে, বিগত সরকারের সময় আওয়ামী লীগ নেত্রীর পরিচয় ব্যবহার করে পপি প্রভাব বিস্তার করেছে। সেই সময় থেকেই তার দাপট ও অপকর্ম ব্যাপক আকার ধারণ করে। বর্তমানে সে সিলেটের উপশহরের এইচ ব্লকে নির্মিত নিজস্ব বিলাসবহুল বাড়িতে বসবাস করছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও কিছু সাংবাদিক পপির কাছ থেকে নিয়মিত ‘বখরা’ পান, যার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে।

নগরবাসীর দাবি, সিলেট নগরীর নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং এই নারী চোর সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটে সক্রিয় ‘চোর পপি’ চক্রের দৌরাত্ম্য থামাবে কে?

Update Time : ০২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫