বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে নদীভাঙন ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৯ Time View

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || “ভাত নয়, বেড়িবাঁধ চাই” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি মানব উন্নয়ন সংস্থা ‘বাঁধন’-এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়।

বছরের পর বছর ধরে ঘষিয়াখালি চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। পাশাপাশি লবণাক্ততা ও দূষণের কারণে এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ আবদুল ওয়াদুদ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।

বক্তারা বলেন, রোমজাইপুরসহ নদীভাঙনকবলিত এলাকার মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন এখন সময়ের দাবি।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

রামপালে নদীভাঙন ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত

Update Time : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫