
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ
১ নভেম্বর | ২০২৫
গাইবান্ধার সাদুল্লাপুর থানার ৬নং ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ নুর আলম সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন।
এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (লেবু)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমির এবং জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদুল হক ইমন। সাবেক সাদুল্লাপুর উপজেলা আমির এবং বর্তমান উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবদুল হামিদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা তৌফিকুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ওলামা ও আন্তঃ ধর্ম বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুর রহমান সরকার।
Reporter Name 






















