বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর থেকে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩৭ Time View

ক্রাইম রিপোর্টার জোসিম হোসেন জীবননগর :

জীবননগরে পৃথক দুই মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭১/৭-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের মো. ফারুকের মেহগনি বাগানের ভেতর হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০-এমপি হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের রাস্তার পাশে হাবিলদার মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জীবননগর থেকে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার

Update Time : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫