বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারপারসনের নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১২৮ Time View

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ (জকিগঞ্জ-গোয়াইনঘাট) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সিলেটের আলোচিত রাজনীতিক ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে খালেদা জিয়া এবং ভার্চ্যুয়ালি যুক্ত থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

রাত ১০টা পর্যন্ত চলা ওই বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণে সম্মতি জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“দলের চেয়ারপারসনের নির্দেশ আমি কখনোই অমান্য করিনি, করবও না। সিলেট-৪ আসনে নির্বাচন করবো, ইনশাআল্লাহ সব আল্লাহর ইচ্ছা। চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বি। অতীতেও দলের প্রয়োজনে আমি নির্দেশ পালন করেছি, এবারও সাদরে সেই আদেশ মেনে নিয়েছি।”

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি তলব পেয়ে ঢাকায় যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি একাধিক দফায় বৈঠকে অংশ নেন। সর্বশেষ বুধবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসন নিজে তাকে ডেকে পাঠান এবং সিলেট-৪ আসনে তার প্রার্থিতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, শুরুতে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ঐ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে দলের হাই কমান্ডের নির্দেশে আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনের প্রার্থী হতে রাজি করানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

চেয়ারপারসনের নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

Update Time : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫