বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৪১ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে আমাইতাড়া বাজারে আলোচনা সভায় মিলিত হয়। ৮টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী সাবেক এম.পি মো. সামসুজ্জোহা খান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে.এম নায়েক আলী, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মোসা. মাজেদা বেগম. পৌর বিএনপির মহিলা সম্পাদিকা শাহিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ। অনুষ্ঠানে ৬ষ্ঠবার এমপি মনোনয়ন পাওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এম.পি সামসুজ্জোহা খান, এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। এ সময় তিনি বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উদ্বাত্ত আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধামইরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Update Time : ০৩:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫